“যেখানে রাত জাগে, ঘুম নয়—শব্দ।”

M Zaffor
By -
0



নির্ঘুম রাত

নির্ঘুম রাত মানে শুধু ঘুম না আসা নয়--

নির্ঘুম রাত 

নির্ঘুম রাত যেন প্রাচীন বন্দি নির্যাতন 

অন্ত দহন বিভৎস ধীশক্তি জ্বালাতন

তোমাতে পীড়ন লাভার অনল বৃষ্টি 

কে চাই এমন হৃৎ নেত্র তুষার পাত

আসুক না লঘুচাপ হোক না নিপাত 


আমি নিঃশেষ হয়ে যাই অকাতরে 

জেগে ওঠোক চড় তোমার বন্দরে 

অসীম সুখে পাখা মেলুক আত্ম কৃষ্টি 

জলবসন্ত ছেয়ে যাক মহামারীতে 

মহাসুখে বেঁচে থাকো তুমি ধরণীতে !!


-এম জাফর 

@ 01-01-2025    




                           



                         

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Thanks again

একটি মন্তব্য পোস্ট করুন (0)