নিঃশ্বাসে পোড়া গন্ধ -হারিয়ে যাওয়া স্বপ্নের ধোঁয়া

M Zaffor
By -
0

 ভুমিকা -

“অগ্নিদগ্ধ অনুভূতি আর নিঃশ্বাসে জমে থাকা কষ্ট”

কিছু গন্ধ শুধু নাকে লাগে না—

তারা স্মৃতির গভীরে আগুন ধরিয়ে দেয়।

এই কবিতা সেই পোড়া নিঃশ্বাসের গল্প।

নিঃশ্বাসে পোড়া গন্ধ 

 -এম জাফর 

নিঃশ্বাসে পোড়া স্বপ্নের গন্ধ

বুক জমে থাকা কষ্টের আগুন 

এ আগুন পিদিম হয়ে জলে

রাতের অন্ধকারে।

আরো আলো চাই বলে 

নিরবে জালাই নিজেকে।


অচেনা এক মানুষ মনে হয় 

কে আমি কোথায় ছিলাম 

কি হতে পারতাম ।

আজ একাকিত্বের সাথে লড়ি

শুন্যতায় নিরবতা খুঁজি 

অনুভূতি আঁকি আঙ্গুলের ফাঁকে ।


ছাই হয়ে গেছে অন্তর 

হয়তো এ ছাইয়ের মাঝেই 

একটুকরো উষ্ণতা খুঁজে পাই

আশা জাগায় বেঁচে থাকার 

এই উষ্ণতার নীল রঙে

উদয় হবে নতুন ভোরের।


@ 16-01-2026

আপনার নিঃশ্বাসে কখনো কি এমন পোড়া গন্ধ লেগেছে?

অনুভূতি কমেন্টে জানাতে পারেন।



একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Thanks again

একটি মন্তব্য পোস্ট করুন (0)