একটু ছোঁয়া -অনুভতির কবিতা

M Zaffor
By -
0

“নিঃশব্দ আবেগ আর স্পর্শের আকাঙ্ক্ষা—একটু ছোঁয়া কবিতার ভিজ্যুয়াল”

 একটু ছোঁয়া,

অজান্তে কাঁপে মন—

নীরবতাও কথা বলে তখন।                                                                                                                             

  একটু ছোঁয়া 

এম জাফর

তোমার একটু ছোঁয়া যেন বজ্র নিদাদ শিহরণ                                              

 ইশৎ হাসিতে শত স্তনন লুকাবে ইহ জনন 

তুমি চাঁদ হতে যদি এঁকে দিতাম চুম্বন কপালে 

চাহনিতে তোমার বাগানে চিরহরিৎ বৃক্ষ আমি 

ভূস্বর্গের সব অর্বাচীন একজন আদিত্য তুমি ।   


হাওয়ায় সঙ্গে ভেসে আসে অধরা স্মৃতির গন্ধ

 কিছু না বলা কথা অনুভব করে নিরন্তর দগ্ধ

 যা হারিয়েছি তা যেন দুর থেকে ডাকে অকালে 

চাঁদের আলোয় মিশে ভিজে যায় অব্যক্ত কথা 

রাতের বুক জুড়ে ঝড়ে পড়ে শনশান নিরবতা।  


নরম আলোয় তোমার হাতের হালকা ছোঁয়া—

 শব্দ না হয়েও কথা বলে আঙুলের ফাঁকে মায়া

 শ্বাসের গন্ধে সন্ধ্যা নেমে আসে গোধূলি কালে 

এক চোখে চোখ—কিছু না বলা প্রতিশ্রুতি

 ছুঁয়ে যায়, কিন্তু ভাঙে না চিত্র প্রদীপ বাতি ।

 

@ 02-01-2026





একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Thanks again

একটি মন্তব্য পোস্ট করুন (0)