কিছু স্মৃতি আগুনের মতো—
ছুঁলে পোড়ায়, দূরে রাখলেও জ্বলে।
‘জ্বলছবি’ তেমনই এক কবিতা,
যেখানে প্রেম ছবি হয়ে জ্বলে ওঠে নীরবতায়।
জ্বলছবি
-এম জাফর
উরিয়েছি হৃদয় হারানো কষ্টের ঘুড়ি
খুঁজে ফিরি মৃত এক জীবন তরী ,
শুনি স্বপ্ন ভাঙ্গা হাহাকারের প্রতিধ্বনি
নেভাতে পারিনি হৃৎপিণ্ডের রক্ত বহ্নি ।
বিবর্ণ পেখোমে আঁকি তার জ্বলছবি
বিকলাঙ্গ প্রেম তার দুরারোগ্য আত্মচাবি ,
নিথর দেহ আখেরি বেলায় হয়নি কভু মর্জি
হায় সুখ, তবু স্বপ্নালোকে তার প্রেম খুঁজি !
নিস্তব্ধ জীবন ছিন্ন ভিন্ন রক্তাক্ত প্রহর
তবু হায় কাটাতে হয় দুঃখ স্রোত বহর,
কোন পাপে তাপে নষ্ট হল তব আল্পনা
অভিশাপে অপমৃত্যু সাঙ্গু হবে কল্পনা ।
@ 14-02-2023
এই কবিতাটি স্মৃতি ও ভালোবাসার দহনকে তুলে ধরে।
‘জ্বলছবি’ এখানে শুধু ছবি নয়,
এটা এমন এক স্মৃতি—যা মুছে ফেলাও যায় না,
আবার বাঁচিয়েও রাখা যায় না।


Thanks again