স্বপ্ন ভাঙার স্বপ্নে — একটি নীরব আত্মকথা

M Zaffor
By -
0

স্বপ্ন ভাঙার স্বপ্নে কবিতার প্রতীকী ছবি—ভাঙা আয়না ও একাকী মানুষের নীরব অনুভূতি

স্বপ্ন ভাঙারও যে একেকটা স্বপ্ন থাকে,

তা কেবল নিঃশব্দ রাতেই বোঝা যায়।

এই কবিতাটি সেই ভাঙনের কথা বলে,

যেখানে মানুষ জেগে থেকেও হারিয়ে যায় নিজের ভেতর।    

স্বপ্ন ভাঙার স্বপ্নে

স্বপ্ন ভাঙ্গার স্বপ্নে আজ অতিষ্ঠ 

ছোট কিছু পেতেই ছিলাম তুষ্ট ,

চাই নি মহাকাশ ভ্রমণ করতে 

চাই নি চাঁদের বুকে জমি কিনতে।


চেয়ে ছিলাম সমুদ্রে সাঁতার কাটতে 

দুজনে মিলে পাহাড় চূড়ায় উঠতে,

হাতে হাত রেখে পাশে পাশে বসতে 

গোধুলী বেলায় সূর্যাস্ত দেখতে ।


দুটি মন মিলে মিশে হবে একাকার 

অটল থাকবে ভালোবাসর পাহাড় ,

শত ঝড়ের মাঝে ও ভাঙবে না এ বন্ধন

মায়া ভালোবাসায় রাঙিয়ে দিবে জীবন।


আমি আর কাউকে খুঁজি না,

কারণ ভাঙা স্বপ্নও

একদিন মানুষ চিনে ফেলে।

-এম জাফর 

@25-12-2024


                                                              

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Thanks again

একটি মন্তব্য পোস্ট করুন (0)