কিছু মানুষ ভিড়ের মাঝেও একটু আশ্রয় খোঁজে "একটু ঠাঁই"
সেই নিঃশব্দ আকুতি-
যেখানে শব্দ কম অনুভূতি বেশি।
একটু ঠাঁই
শত না বলা অব্যক্ত কথা
বুকে জমে থাকা কষ্ট
রক্তাক্ত হৃদয়ের ক্ষত
সবার উপহাস
আর অপমান
সমাজের রক্ত চক্ষু
আপনজনের ভর্ৎসনা
কে নিতে পারে এমন জীবন।
তবু বেঁচে আছি জিন্দা লাশ হয়ে
আমি ও তো বাঁচতে চেয়ে ছিলাম
আর দশটা সাধারণ লোকের মতো
কলঙ্ক আমায় আর বাঁচতে দিল না
হায় ঈশ্বর তুমি সব কিছু জানতে
তাহলে কি এমন ক্ষতি হত তোমার
আমাকে এই সুন্দর পৃথিবীর
এক কোণে একটু ঠাঁই দিলে !
@ 20-01-2026
-এম জাফর


Thanks again