নিঃশ্বাসে বিষ
-এম জাফর
সম্পর্ক ভালবাসা মায়া
এক সাথে থাকার ভীত গড়ে বিশ্বাস
সেই বিশ্বাস যদি হয় প্রতারণার স্তুপ!
বিশ্বাস আর সম্পর্কের ধংস স্তুপে
নিজেকে করেছি ইস্পাত কঠিন কঠোর
বিশ্বাস শব্দটি শুধুই এখন দীর্ঘশ্বাস!
আমি সম্পর্কের আকাশ
পাহাড় আর নীল সমুদ্র পেরিয়ে
বুঝেছি আমি নিজেই এক ধংস স্তুপ !
এই সম্পর্ক আর বিশ্বাসের মাঝে
আমি হারিয়েছি মূল্যবোধ
মরে গেছে মনুষ্যত্ব !
এই সম্পর্কের আগেই মরেছি বিশ্বাসের বিষে
ভাঙা বিশ্বাসের ধংসাবশেষ থেকেই
গড়ে তুলেছি আমার নিঃশ্বাস--!
@ 03-07-2026


Thanks again