বন্য জুয়ারি
-এম জাফর
যৌবন বিকিয়েছ তুমি
জ্বলের মতো দামে
বিকিয়েছ মাঠে ঘাটে
বিকিয়েছ রাজপথে
হারিয়েছ লাজ
পুরিয়েছে দেহ মন সম্ভ্রম
নিজেকে করেছ সস্তা পন্য
বন্য জুয়াড়ি।
বিকিয়েছ নির্জনে
বিকিয়েছ তিমির আঁধারে
লুটিয়েছ জাত
নিজেকে বানিয়েছ মিরাবাই
সুপেছো যৌবন
হায়েনাদের স্বস্তির নিঃশ্বাসে
মাতিয়েছো পশুদের
অন্দর দালান সুধা তটে।


Thanks again