যমদূত দাঁড়িয়ে আছে নিঃশব্দ রাতে,
পাপ-পুণ্যের ভারে নুয়ে পড়ে মানুষ,
চোখে জমে শেষ জীবনের কথা।
যমদূত
তাবত অন্ধকার শন শন ঝিঁঝিঁ পোকার ডাক
জোনাকির মিটি মিটি আলো শিয়ালের হাঁক ,
বিষন্ন মন ভয়ানক রক্ত ক্ষরণ তোমাতে দহন
শ্মশানে বদ্ধ জীবন করেছে কেউ বশী করণ ।
হিম হাওয়া শীত সকাল কুয়াশা ঢাকা বালুচর
নদীর ছলছল ঢেউ পানকৌড়ির চোখ নিশাচর,
তবু অবসাদ ঘৃন্যতা শুন্যতা না পাওয়ার ব্যথা
হাতছানি দিয়ে ডাকছে যেন যম দূতের মাথা ।
শেষ আভা গোধূলি সন্ধে দিনান্তে ফিরে যাওয়া
পাখির ডাক নীড়ে ফেরা মাধুকরী বন্য হাওয়া ,
চিৎকার করে বলতে ইচ্ছে করে আমিও পারি
মৃত্যুঞ্জয়ী পেত হতে দেবতার বেশে চরণ করি ।
-এম জাফর
@ 01-12-2025


Thanks again