ক্ষত | আবেগঘন বাংলা কবিতা

M Zaffor
By -
0

 

ক্ষতবিক্ষত হৃদয়ের প্রতীক, গভীর মানসিক যন্ত্রণার কবিতার

ক্ষতগুলো আজ কথা বলে,

নীরবতার ভেতর লুকানো ব্যথা।

হাসির আড়ালে জমে থাকে

রক্তহীন এক যন্ত্রণার ছায়া…

ক্ষত

-এম জাফর 

আমার রক্তাক্ত হৃদয়ের ক্ষত 

মিশেছে রংধনু আকাশ পথ

ঝরবে যেদিন অগ্নী বৃষ্টি হয়ে ,

দেখবে অশ্রু সজল নয়নে 

খুঁজবে সেদিন খুব গোপনে।।


হাওয়ায় মিলিয়ে যাবে মাতলামি 

বদ্ধ উন্মাদ করছি ফালতামি 

অমানুষ আমি এক লোকালয়ে ,

সত্যি বলছি পাপি আমি মহাপাপি

পাপ করেছি বেশ কোন পাল্লায় মাপি।।


একদিন হঠাৎ ডাকবে কাক

আঁতকে উঠবে হৃদয় পাক

কাঁদবে দুনিয়ার মানুষ দয়ে ,

নির্বাক চেয়ে চেয়ে শুধু দেখবে 

প্রচন্ড কান্না ঝর্না হয়ে ঝরবে ।।

@ 05-07-2025

আপনার জীবনেও কি এমন কোনো ক্ষত আছে?

মন্তব্যে লিখে জানাতে পারেন।









একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Thanks again

একটি মন্তব্য পোস্ট করুন (0)