কাঁদবো না: শত কষ্টের মাঝেও শক্ত থাকার কবিতা

M Zaffor
By -
0

কাঁদবো না কবিতা নিরবতায় কবিতা

 জীবনের কিছু মুহূর্ত আসে, যেখানে চোখের জল আটকে রেখে শক্ত হতে হয়।

“কাঁদবো না” কবিতাটি ঠিক সেই মুহূর্তগুলোর কথাই বলে—যেখানে কষ্ট আছে, কিন্তু আত্মসম্মান আরও বড়।

কাঁদবো না

আমি আর কাঁদবো না 
কারণ আমার কান্না আজ রক্তাক্ত, 
সবার উপহাস আমি ভাঙতে শিখেছি 
আমি মানুষের চোখে চোখ রেখে জ্বলি।

ভালোবাসা এখানে ঋণী 
বিশ্বাস সবচেয়ে বড় প্রতারণা ,
আমার কষ্ট গুলো আজ কবিতা হয়
কারণ চিৎকার করলে মানুষ হাসে ।

আমি নির্বোধ নই
আমি পরিশ্রান্ত ,
বুকের ভেতর শূন্যতা 
এই শূন্যতাই আমাকে করেছে মাতাল ।

@ 10-01-2026

-এম জাফর 

বুকের ভেতর ঝড় উঠলেও
চোখের জলকে আমি
শক্ত করে বেঁধে রাখবো…


এই কবিতাটি লেখার সময় আমি নিজেও এক কঠিন সময় পার করছিলাম।

হয়তো তাই শব্দগুলো এতটা বাস্তব হয়ে উঠেছে।






একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Thanks again

একটি মন্তব্য পোস্ট করুন (0)