জীবন দাঁড়িয়ে থাকে স্তব্ধ,
আর আমি হেঁটে যাই
অচেনা এক নীরবতার দিকে।
মৃত্যু
-এম জাফর
সঠিক পথ ছেড়ে ভুল পথে দেই ধরনা
মিথ্যে অপবাদে মানুষকে করি প্রতারনা
মানি না প্রকৃতির নিয়ম ধর্মীয় অনুশাসন
আদিম উন্মাদনায় মেতে কলঙ্কিত করি জীবন।
তৃ ভূবনের এই জনম নিতান্তই খনিকের
সম্পর্ক ছিন্ন করার দুঃসাহস করি ঐ মালিকের
বন্ধন তো হয় আত্মার সাথে আত্মার
শরীর শেষ হলেও বন্ধন অবিনশ্বর।
মৃত্যু যেখানে এক মাত্র অনিবার্য পথ
তাহলে কেন আমরা এত স্বার্থে রত
চাই ধনসম্পদ প্রতিপত্তি যশ খ্যাতি
আজরাইলের এক ইশারাই সমাপ্তি ।
@ 16-10-2024


Thanks again