অধরা তুমি একটি প্রেমও না পাওয়ার কবিতা

M Zaffor
By -
0

ধরা না-পড়া ভালোবাসার প্রতীক, দূরে থাকা প্রিয় মানুষকে নিয়ে লেখা কবিতার ভিজ্যুয়াল Title Text:

 অপ্রাপ্তির কষ্ট এবং নীরব আবেগের প্রতিচ্ছবি।এখানে ভালোবাসা আছে—কিন্তু অধিকার নেই,আছে স্মৃতি—কিন্তু উপস্থিতি নেই।

অধরা তুমি

অধরা তুমি দুঃস্বপ্নে দেখি তোমার মায়াবী মুখ 
অধরা তুমি আমার হৃদয় গহীনে সুখ,
অধরা তুমি ছিলে মনের মনিকোঠায় 
অধরা তুমি কি এক অদ্ভুত মায়ায় ছিলে আমার চিলেকোঠায় ।

তোমায় পাব না জেনেও ছুটি অশরীরী আত্মার পিছনে
হয়তো ফেলতে পারবোনা আমার অনন্ত জীবনে,
জানি তুমি ফিরবে না আমার চাল চুলো হীন কূঁড়েঘরে 
তবুও তোমার আত্মার অস্তিত্ব আমার বকের কলব্ জুড়ে ।
 
স্বপ্ন ডানায় মিলবো দুজন সীমান্তের বাঁকে বাঁকে 
ভালোবাসার পদ চিন্হ এঁকে দেবো চন্দ্র বুকে,
ফিকে সব কল্পনার অদূর্শ জগত জুড়ে
তোমার অবস্থান আকাশের ওপারে আকাশ নীড়ে-----?



ভালোবাসা ও বেদনার ভাষা খুঁজে ফিরি কবিতায়।
-এম জাফর 

@ 11-11-2024





                                        











একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Thanks again

একটি মন্তব্য পোস্ট করুন (0)