ফেরারী নিঃশব্দ বিদায়ের কবিতা

M Zaffor
By -
0

 
সমাজ থেকে পালিয়ে থাকা এক আত্মা, ফেরারী জীবনের কবিতার দৃশ্য

   কিছু মানুষ বিদায় নেয় চুপচাপ,

কোনো শব্দ না বলেই।

“ফেরারী” সেই না বলা চলে যাওয়ার গল্প।

ফেরারী

   -এম জাফর 
অজানা গন্তব্যে জীবন থেকে পালিয়ে বহু পথ দূরে 
মায়া মমতা হীন আদিম জগতের অদূরে,
থাকবে না কোন আশা ভরসা না পাওয়ার বেদনা
বন্য প্রাণীদের সাথে বিচরণ হিসেবের নাই লেনা দেনা ।

নেই স্থান কাল পাত্র উদ্ভিদের সাথে কথা বলা 
গহীন জঙ্গলে শত বছরের নির্বাসিত জীবনের পথচলা,
সমুদ্রে মৎস্য রাজ হয়ে মাছেদের শাসন করবো 
মানুষের থেকে উন্নত জগতের সভ্যতা শেখাব ।

দুঃখ কষ্ট সহ্য করে ফিরবো না বিকৃত সমাজে
হারিয়ে ফেলেছি মন অগোছালো কথা লিখছি কাগজে,
মস্তিষ্কের রক্তক্ষরণে চাই এই ভূবন ছাড়ি 
জীবন যুদ্ধে পরাজিত আমি এক ফেরারী।

@ 20-10-2024





                                      




একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Thanks again

একটি মন্তব্য পোস্ট করুন (0)