মায়াবী | এক অদৃশ্য ভালোবাসার কবিতা

M Zaffor
By -
0


তুমি এসেছিলে নিঃশব্দ বাতাস হয়ে,

হৃদয়ের আঙিনায় রেখে গেলে রোদের ছায়া।

মায়াবী 

তুমি আমায় হৃদয় আকাশে উদিত চাঁদ
কল্পনার সমুদ্রে ভেসে ওঠা জলপ্রপাত,
 কাশ ফুলের ছোঁয়ায় শীতের বিকাল 
বসন্তের কোকিল হয়ে রবে অনন্তকাল ।

দেখেছি তোমার ওই স্বপ্নীল মায়া ভরা মুখ
ভেবেছি হেথায় নিহিত আমার পরম সুখ,
তোমার এলোমেলো চুলে স্নীদ্ধ বাতাস ঢেউ খেলে
বসেছিলে যখন মাঝ নদীতে নৌকায় পাল তুলে ।

মায়াবী তোমায় দেখেছিলাম সূর্য মুখীর আড়ালে
মুখ লুকিয়ে ছিলে হলুদ সাঁরির আঁচলে ,
শত জনম পারি দিতে চাই ঐ রুপের ঝর্নায়
আমাকে নিঃশ্ব করেছিল কি এক অপরূপ মহিমায়।


@ 10-12-2024

-এম জাফর 
“কবিতায় খুঁজি জীবনের সত্য।”





                                    

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Thanks again

একটি মন্তব্য পোস্ট করুন (0)