কিছু মায়া ভাঙে না, শুধু আরও শক্ত হয়ে বাঁধে। "মায়ার বাঁধন" এমন এক কবিতা,

M Zaffor
By -
0

 
মায়ায় মোড়া চোখ ও নীরব হাসি, মায়াবী ভালোবাসার কবিতার ভিজ্যুয়াল

এই কবিতায় মায়া মানে দুর্বলতা নয়,বরং এমন এক টান—

যা ভাঙতে চেয়েও ভাঙা যায় না।

মায়ার বাঁধন 

   -এম জাফর 

মায়ার বাঁধন ভুলে কেমনে গেলি চলে
মানুষ মানুষের জন্য সব লোকে বলে,
সব কিছু ত্যাগ করে থাকলে না কেন প্রিয়া
তুমি থাকলে ভোর হতো নতুন স্বপ্ন দিয়া।

সুখের স্বর্গে পৌঁছে যেতাম ভেলায় চরিয়া
জীবন রাঙিয়ে দিতাম অনন্ত কাল ধরিয়া,
সব দুঃখ কষ্ট ভাগ করে নিতাম দুই জনে
ভালোবাসায় পাগল করে দিতাম সযতনে।

কত স্মৃতি মনে পড়ে আজ তোমায় ঘিরে
গোধূলি লগ্নে হেঁটে ছিলাম রেল লাইনের ধারে,
তেল দিয়ে দিতাম তোমার এলোমেলো চুলে
এখন মেতে আছো অন্য সুখে সবকিছু ভুলে।

@ 07-09-2024




                                    








একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Thanks again

একটি মন্তব্য পোস্ট করুন (0)