"নষ্ট মানুষ "পৃথিবী আমায় ভালো থাকতে দেয়নি

M Zaffor
By -
0

ভাঙা মন ও ক্লান্ত চোখের মানুষ, নষ্ট হয়ে যাওয়ার গল্পের কবিতা

আমি নষ্ট মানুষ, 
কারণ বিশ্বাস করতে গিয়ে ঠকেছি বারবার।

ভালো থাকতে চেয়েছিলাম,কিন্তু পৃথিবী আমায় হতে দেয়নি।

হাসির আড়ালে জমে থাকা কষ্ট,রাতে চুপচাপ কাঁদে একা।

আমি নষ্ট নই,আমি শুধু খুব বেশি সত্যি।  

 নষ্ট মানুষ 

   -এম জাফর 

আমি এক নষ্ট মানুষ
আমার নাকি সব দোষ
জীবনের থেকে বেশি
কেন তারে ভালোবাসি ।

তার মায়ায় কাটে দিন
অপেক্ষা যে বড়ই কঠিন
হৃদয়  করে  হাহাকার
মন  ভেঙ্গে  চুরমার ।

পথ চলা আজ উল্টো পথে
চোখে ঘুম নেই নিশি রাতে
দিনে রাতে খুঁজি তার মুখ
কেরে নিয়েছে আত্মার সুখ।

মায়ার টানে পরেছি অসুখে
এক পাথর বসেছে নরম বুকে 
তাকে না ভোলায় হয়েছি বেহুঁশ 
আমি এক ফেরারী নষ্ট মানুষ।

@ 08-10-2024




                       
                                  

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Thanks again

একটি মন্তব্য পোস্ট করুন (0)