কিছু অপেক্ষা থাকে, যার কোনো সময় নেই।
কিছু মানুষ চলে যায়, কিন্তু মন থেকে যায় না।
“যদি ফিরে আসো” সেই অপেক্ষা আর না-ফেরা অনুভূতির গল্প।
যদি ফিরে আসো
যদি ফিরে আসো ফিরিয়ে দেব
রক্তিম গোধূলি
শোনাবো সমুদ্রের গর্জন
রাত জাগা পাখির কলতান
ঝর্নার মাতাল সুর
দেবো নক্ষত্র খচিত রাত
পুর্নিমা চাঁদ
ভেজাবো রিমঝিম বৃষ্টি দুপুর।
যদি ফিরে আসো ফিরেয়ে দেবো
মরু প্রান্তর
সাজাবো এক স্বপ্ন নগর
ঘুরবো মরু জাহাজে
শুনবো গান মরুর
স্নিগ্ধ করে দেব শীতের সকাল
সোনালী রোদ
পারি দেব অতিথি পাখির মতো সীমান্তের পথে।
@ 15-15-2024
যদি ফিরে আসো,
তবে আগের মতো প্রশ্ন কোরো না,
আমি বদলেছি কিনা—
কারণ বদলে যাওয়া মানুষটাই তো
এখনো তোমার অপেক্ষায়…
-এম জাফর


Great
উত্তরমুছুন